আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

Date:

Share post:

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির ‘বিদ্রোহী’ বলে দাবি করা সাংসদ, তা আদতে দেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধী। এতদিন প্রকাশ্যে তৃণমূল নেতৃত্ব এই দাবি করেছিলেন। এবার লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) চিঠি নিয়ে স্পিকার ওম বিড়লার দ্বারস্থ সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) ও সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। দল ভাঙা (defection) সাংসদরা নিজেদের আলাদা জোট তৈরির চিঠি স্পিকার ওম বিড়লার (Speaker Om Birla) হাতে তুলে দেওয়ার আগেই তৃণমূলের পক্ষ থেকে তাঁদের ‘অন্যায়’ দাবিকে স্পিকারের কাছে তুলে ধরা হল রবিবার।

স্পিকারকে যে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তৃণমূল একটি এবং অভিন্ন দল। সেক্ষেত্রে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চের রায়। যেখানে উল্লেখ করা হয়, সংসদীয় ক্ষেত্রে সংসদীয় দলের (legislature party) থেকে রাজনৈতিক দলের (political party) বক্তব্যই চূড়ান্ত। সংংবিধানের দশম তফশিল অনুযায়ী সংসদীয় দলে কোনওরকম ভাগ গ্রাহ্য নয়। যদি প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে কোনও একটি থেকে দল ভাঙার পরিস্থিতি হয় সেক্ষেত্রে ভেঙে বেরোলে তাঁদের বাতিল করে দেওয়ার পথ খোলা সংবিধানে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে জানানো হয়, লোকসভার স্পিকার রাজনৈতিক দলকেই সমর্থন করবেন, ভেঙে বেরোনো অংশকে নয়।

সংবিধান ও আইনের উল্লেখ করে তৃণমূলের দলনেতার চিঠিতে স্পিকারকে মূলত তিনটি অনুরোধ করা হয়। প্রথমত, স্পিকারের বাড়ি গিয়ে দিয়ে আসা এই চিঠিকে যেন রেকর্ড হিসাবেই গণ্য করা হয়। দ্বিতীয়ত, তৃণমূলকে একটি ও অভিন্ন দল হিসাবেই যেন গণ্য করা হয়। সেই সঙ্গে নতুন করে গজিয়ে ওঠা কোনও অংশকে যেন স্বীকৃতি না দেন স্পিকার। তৃতীয়ত, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে তাঁদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন : বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

রবিবার বিকালে সেই চিঠি নিয়ে লোকসভার তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ স্পিকার ওম বিড়লার বাড়ি যান। সেখানে চিঠি জমা দিয়ে তাঁরা দাবি করেন, সুপ্রিম কোর্ট জানিয়েছে এভাবে কোনও দল ভাঙা যায় না। মহারাষ্ট্রে যা হয়েছে তা-ও ঠিক হয়নি। সেই আবেদনই দেওয়া হয়েছে স্পিকারকে। আমাদের প্রত্যাশা আইনকে মাথায় রেখে যেভাবে পদক্ষেপ নেওয়ার সেভাবেই পদক্ষেপ নেবেন স্পিকার।

spot_img

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...