Tuesday, June 16, 2026

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

Date:

Share post:

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও অভব্য আচরণের গুরুতর অভিযোগ তুলে এবার লোকসভার স্পিকারের দ্বারস্থ হলেন তৃণমূলেরই আর এক ‘বিদ্রোহী’ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শ্রীরামপুরের সাংসদকে সংসদ থেকে বরখাস্ত করার আর্জি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন তিনি।

সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, লোকসভা কক্ষের ভেতরেই সমস্ত শালীনতার মাত্রা ছাড়িয়ে মহিলা সাংসদদের উদ্দেশ্য করে কুরুচিকর ও নারী-বিরোধী মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, লোকসভার অন্দরেই মহিলা সাংসদদের লক্ষ্য করে বিভিন্ন সময় কটাক্ষ এবং তীব্র আক্রমণ শানিয়েন তিনি। একজন জনপ্রতিনিধির মুখে এই ধরনের লিঙ্গবৈষম্যমূলক ও অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন কাকলি। এই ঘটনার প্রতিবাদে এবং কল্যাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে গত ২৮ মে প্রথমবার লোকসভার স্পিকারকে চিঠি লিখেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে তিনি পুরো বিষয়টি স্পিকারের নজরে এনে শ্রীরামপুরের সাংসদের পদ খারিজ বা বরখাস্তের আর্জি জানান। এরপর দিনকয়েক কেটে গেলেও কোনো পদক্ষেপ না নেওয়ায়, গত ১০ জুন পুনরায় স্পিকারকে দ্বিতীয় চিঠি পাঠান কাকলি। এই চিঠিতে তিনি তাঁর পুরনো চিঠির কথা এবং অভিযোগের গুরুত্ব স্পিকারকে স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে আর কালক্ষেপ না করে অভিযুক্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে দ্রুত সংসদীয় আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়ার জন্য ফের অনুরোধ জানান।

পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, এখন আমিও কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি লিখব। স্পিকারকে জানাব, নারদা কেলেঙ্কারিতে ওনার নাম জড়িয়েছিল। ওনাকে নগদ ৫ লাখ টাকা নিতে দেখা গিয়েছে। ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার স্পিকারের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, স্পিকার এখনও সেই অনুমতি দেননি। এখন যাতে সেই অনুমতি দেওয়া হয়, সেই দাবি জানাব।

কাকলির অভিযোগের সময়কাল নিয়ে প্রশ্ন তুলে শ্রীরামপুরের সাংসদ বলেন, উনি লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন, স্পিকার কী ব্যবস্থা নেবেন সেটা তাঁর ব্যাপার। এছাড়াও আমার প্রশ্ন, যদি আমি লোকসভার ভেতরে মহিলাদের সম্পর্কে কুমন্তব্য করে থাকি, তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানো হলো না কেন? ৪ মে-র পর হঠাৎ এখন অভিযোগ জানাচ্ছেন কেন?

আরও পড়ুন- মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

_

_

_

_

_

_

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...