শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে আগামী ২০ জুন মহাসমারোহে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তবে শুধু অনুষ্ঠান করলেই চলবে না, সেই অনুষ্ঠানের ছবি তুলে এবং বিস্তারিত রিপোর্ট আগামী ২৫ জুনের মধ্যে স্কুল শিক্ষা দফতরে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। আর এই ছবি পাঠানোর নির্দেশ ঘিরেই শিক্ষা মহলের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
শিক্ষকদের একটি বড় অংশের অভিযোগ, এটি আসলে পরোক্ষে স্কুলের ওপর নজরদারি চালানো এবং জোর করে হুলিয়া জারি করার শামিল। শিক্ষাবিদ ও শিক্ষকদের একাংশ বলছেন, কোনও উৎসব বা দিবস পালন মনের তাগিদ থেকে হওয়া উচিত। কিন্তু সেখানে ছবি তুলে প্রমাণ পাঠানোর নির্দেশ দেওয়ার অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকারের ওপর এক ধরনের হস্তক্ষেপ। শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন, নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে গিয়ে স্কুলগুলোকে কেন ছবি তুলে প্রমাণ পাঠানোর মতো বাড়তি চাপের মুখে ফেলা হচ্ছে? স্কুল শিক্ষা দফতরের এই নয়া ফতোয়া নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষক সংগঠন সরব হতে শুরু করেছে। উৎসবের আবহে এমন বাধ্যতামূলক রিপোর্টিংয়ের নির্দেশ শিক্ষাদানের পরিবেশকে ব্যাহত করছে বলেই মনে করছেন তাঁরা।
আরও পড়ুন- নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের
_
_

_

_

_

_

_

_

