Tuesday, June 16, 2026

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

Date:

Share post:

‘মাটি চুরি’র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের করলেন স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। বেআইনিভাবে প্রায় ৩০০ কোটি টাকার মাটি কেটে পাচারের অভিযোগে অভিষেক ও তাঁর কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

সোমবার রাতে বজবজ লাগোয়া কালীতলার আশুতি থানায় ডায়মন্ড হারবারের সাংসদ, তাঁর আপ্তসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলসহ মোট ২৩ জনের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের কাছে এই সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণও জমা দিয়েছেন ওই বিজেপি নেতা। আরও পড়ুন:  জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, এক চক্রকে কাজে লাগিয়ে ২০১৭ সাল থেকে এই মাফিয়ারাজ চালানো হচ্ছিল। ২০২২ ও ২০২৩ সালে এই মাটি চুরির দাপট আরও বাড়ে। পুলিশে জমা দেওয়া অভিযোগে জানানো হয়েছে প্রায় ১৬৩ বিঘা জমির মাটি অবৈধভাবে কেটে চোরাপথে বিক্রি করে দেওয়া হয়েছে। এই বাবদ আর্থিক দুর্নীতির পরিমাণ ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। অভিযোগের সপক্ষে বেশ কিছু স্যাটেলাইটের ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন ববি। তাঁর দাবি, এই ছবিগুলি দেখলেই স্পষ্ট বোঝা যাবে ঠিক কোন কোন এলাকা থেকে কীভাবে মাটি কেটে সরানো হয়েছে।

মঙ্গলবার ‘ভোটের পর ডিজে বাজানো’ সংক্রান্ত মামলায় সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক। ইডি-র তলবে সোমবার হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখান থেকে বেরিয়েই তিনি রাজনৈতিক প্রতিহিংসায় হেনস্থার অভিযোগ তোলেন।

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...