Tuesday, June 16, 2026

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

Date:

Share post:

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে পারেন কোচ তা নিয়ে চলছে প্রবল জল্পনা। এরইমধ্যে পাওয়া গেল নতুন আপডেট।

মোহনবাগানের(Mohun Bagan) নতুন কোচ হিসেবে নিযুক্ত হতে পারেন পাঞ্জাব এফসির প্রাক্তন কোচ পানাগিওটিস ডিলমপেরিস । ২০২৩-২৪ সাল থেকে পাঞ্জাব এফসি-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি । জানা গিয়েছে সবুজ মেরুনের কোচ হওয়ার পথে অনেকটাই এগিয়ে তিনি।ফুটবালর জীবনে গ্রিসের ইরাকলিস থেসালোনিকি ক্লাবে দীর্ঘ প্রায় ৮ মরশুম গোলরক্ষক হিসেবে খেলেছেন। ভারতের কোচিং কেরিয়ারে সাফল্য বলতে পাঞ্জাব এফসিকে সুপার কাপের সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।

মোহনবাগান অফিসিয়ালি প্রমবীরের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। দীর্ঘমেয়াদী চুক্তির পাশাপাশি গেম টাইমের ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রমবীরের পক্ষ থেকে সবুজ সংকেত এলে মোহনবাগান অল আউট যাবে ডিল টা ক্লোজ করার জন্য।

এদিকে, মণিপুরে সশস্ত্র সংঘাতে আহত মোহনবাগানের ১৮ বছরের ফুটবলার। গুলি লাগে পাওগুলাল ছনগ্লোই(Paogoulal Chongloi) নামক সবুজ মেরুনের অনূর্ধ্ব-১৮ দলের মিডফিল্ডারের। ভোর থেকেই ব্যাপক বোমাবাজি ও অশান্তি শুরু হয়। তাতেই কুকি জেলাগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। চিকিৎসার জন্য আহতদের লেইমাখংয়ে নিয়ে যাওয়া হয়। এরপর আরও উন্নত পরিষেবার জন্য ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেসে নিয়ে যাওয়া হয়।  যদিও এই বিষয়ে মোহনবাগানের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

Related articles

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...