Thursday, June 18, 2026

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

Date:

Share post:

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকারের জোড়া সিদ্ধান্তে চরম বিতর্ক তৈরি হয়েছে। যোগ দিবসে সমস্ত সরকারি কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক করা এবং অনুষ্ঠানের প্রস্তুতির জন্য টানা সাত দিন কলকাতার অন্যতম প্রধান লাইফলাইন রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হল দুটি পৃথক মামলা। বৃহস্পতিবার হাই কোর্টে এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।

গত ১৪ জুন রাজ্যের মুখ্যসচিবের দফতর থেকে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়। সেখানে স্পষ্ট বলা হয়েছে, ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৮টা পর্যন্ত সমস্ত স্তরের সরকারি কর্মচারীকে তাঁদের সংশ্লিষ্ট দফতর, আবাসন অথবা রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে বাধ্যতামূলক ভাবে যোগ দিবস পালন করতে হবে। সরকারের এই ফরমানের আওতায় স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী থেকে শুরু করে সাম্মানিকের বিনিময়ে কাজ করা কর্মীরাও রয়েছেন। এমনকি রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত এবং স্থানীয় সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। সরকারের এই বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশিকার বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হতে পারে। সংগঠনের তরফে মামলায় আর্জি জানানো হয়েছে, যোগ দিবসে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক না করে সম্পূর্ণ স্বেচ্ছামূলক করা হোক।

অন্য দিকে, যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতির জন্য টানা সাত দিন ধরে রেড রোড পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। কলকাতার কেন্দ্রস্থলের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এত দিন ধরে বন্ধ থাকায় তীব্র যানজটের আশঙ্কায় ভুগছেন নিত্যযাত্রীরা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে বুধবার হাই কোর্টে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চাওয়া হলে আদালত তা মঞ্জুর করে।

আরও পড়ুন- বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

_

_

_

_

_

_

_

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...