Thursday, June 18, 2026

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

Date:

Share post:

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু আর্থিক স্বচ্ছলতা না থাকায় চিকিৎসার খরচ বহন করতে সমস্যা হচ্ছিল। তাই এবার পাশে দাঁড়ালো টলিউডের পরিচালক সংগঠন (Tollywood Directors Association) । ইতিমধ্যেই নবনির্বাচিত চার সেলিব্রেটি বিধায়কের (Celeb MLA’s) কাছ থেকেও অর্থ সাহায্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বাণিজ্যিক বাংলা সিনেমাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেওয়ার নেপথ্যে সুজিতের ভূমিকা অনস্বীকার্য। আটের দশকে টলিউডকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি।দীর্ঘ কর্মজীবনে রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, থেকে জিৎ, হিরণ, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিকের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। কিন্তু সম্প্রতি প্রবীণ পরিচালকের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। উদ্বেগ বেড়েছে স্টুডিও পাড়ার।বর্তমানে তাঁর চিকিৎসা এবং পরিচর্যার জন্য প্রচুর টাকার প্রয়োজন।এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছে টলিউডের পরিচালক সংগঠন। সংস্থার সদস্যদের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে। পাশাপাশি পরিচালক অর্কদীপ নাথ সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে সুজিত গুহর চিকিৎসার জন্য টলিপাড়ার নবনির্বাচিত চার বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে।

 

Related articles

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...