Friday, June 19, 2026

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস পালন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। শুক্রবার থেকেই কার্যত যোগ দিবসের ইভেন্ট শুরু হয়ে গেল।

শুক্রবার সকালে যোগ দিবস উপলক্ষ্যে কলকাতার ১১টি এলাকায় ‘Run for Yoga অনুষ্ঠিত হল। ধর্মতলায়   কলকাতা পুরনিগম থেকে ম্যারাথন দৌড়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সঙ্গে ছিলেন কেন্দ্রের আয়ূষ মন্ত্রী প্রতাপ রাও, রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, মন্ত্রী অশোক দিন্দা। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন রাজ্যে একাধিক মন্ত্রী। এছাড়াও ছিলেন লিয়েন্ডার পেজ।

এই বিশেষ উদ্যোগে ২ কিমি ম্যারাথনের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন জায়গায় ম্যারাথন দৌড়ে সামিল হন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও(Suvendu Adhikari) সাধারণ মানুষের সঙ্গে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন। মহাকরণের সামনে যোগাসনের ব্যবস্থাও করা হয়েছিল। যোগাসন করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকেও।

 

শুভেন্দু অধিকারী বলেন, সবাইকে ধন্যবাদ, অনেকেই ভোরবেলা বাড়ি থেকে বেড়িয়েছেন। আমি কেন্দ্রীয় সরকারের আয়ূষ মন্ত্রক থেকে কলকাতা পুলিশ, ক্রীড়া ভারতী সহ সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ। আমরা কখনও ছুটেছি, কখনও হেঁটেছি, কিন্তু শেষ করেছি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, শনিবার হবে দ্বিতীয় দফার অনুষ্ঠান। শনিবার সন্ধ্যার পর থেকে ৫০০ নৌকায় যোগের প্রচার  করব।সবাই গঙ্গাধারের এসে সেই অনুষ্ঠানের সাক্ষী থাকুন।  গত ১১ বছরের রেকর্ড ভেঙে যাবে। এক ঐতিহাসিক ও ব্যতিক্রমী যোগ দিবসের সাক্ষী থাকবে দেশ।রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অনুষ্ঠানের সূচনা করবেন, সেখানে ৩৫ হাজার  মানুষ অংশ নেবেন। আমরা আশা করছি কলকাতার ১৩৫টি ওয়ার্ডে ১০ লক্ষ মানুষ অংশ নিয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেবেন। আমরা পারি সেটা করে দেখাব।

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...