বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

Date:

Share post:

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন, এই পরিস্থিতি লোকসভার স্পিকার তৃণমূলের অবস্থান জানতে ডেকে পাঠিয়েছেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee)। আজ বিকেলে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত রবিবার দিল্লিতে তৃণমূলের সংসদীয় দল ভেঙে গিয়েছে। সেটা রুখে দেওয়ার ব্যাপক চেষ্টা করেছিলেন অভিষেক। ওই ২০ সাংসদ স্পিকারকে চিঠি দেওয়ার আগেই তৃণমূলের দলনেতা হিসাবে অভিষেক ওম বিড়লাকে চিঠি লেখেন। দাবি করেন, বিদ্রোহীরা যদি নিজেদের আলাদা ব্লক বা আসল তৃণমূল বলে দাবি করেন, তাহলে সেটাতে যেন স্বীকৃতি না দেওয়া হয়। স্বীকৃতি দেওয়া হলে তা সংবিধান বিরোধী হবে।

 

, গত সোমবারই এই বিষয়ে আলোচনার জন্য প্রথম সুযোগ পেয়েছিলেন অভিষেক। সোমবার দুপুর ঠিক ২টোর সময় স্পিকারের দফতর থেকে একটি ইমেল পাঠানো হয় অভিষেকের কাছে, যেখানে বিকেল ৪টের মধ্যে তাঁকে সংসদ ভবনে হাজির থাকার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সেই সময় কলকাতায় সিজিও কমপ্লেক্সের ভেতরে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক। ফলে সময় স্পিকারের পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেলটি দেখার বা খোলার কোনও সুযোগই পাননি তিনি।

আজ বিকেলে ফের স্পিকার তাঁকে সময় দিয়েছেন। দিল্লিতে স্পিকারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন অভিষেক(Abhishek Banerjee)। দুপুর ১২.৩০ মিনিটের বিমানে দিল্লি যাবেন তৃণমূলের লোকসভার দলনেতা।

spot_img

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...