Friday, June 19, 2026

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Date:

Share post:

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিট পরীক্ষার্থীদের আত্মঘাতী হওয়ার খবর সামনে আসছে। এবার আমেদাবাদের একটি বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আরও এক নিট পরীক্ষার্থী। বৃহস্পতিবার তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খরব, মৃতের নাম কহন প্যাটেল (Kahan Patel)। আমেদাবাদের ত্রাগাদ (Tragad) এলাকার অ্যারিস্টো আনন্দম ফ্ল্যাটের বি ব্লকে নিজের অ্যাপার্টমেন্টের ছ’তলার বারান্দা থেকে ঝাঁপ দেন ওই কিশোর। শুরু হয়েছে তদন্ত। আরও পড়ুন: PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

উত্তরাখণ্ডের দেরাদুন, তামিলনাড়ুর কোয়েম্বাত্তুর, রাজস্থান, দিল্লি-সহ দেশের নানা জায়গায় নিট পরীক্ষার্থীরা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারির জেরে গত ৩ মে হওয়া মূল পরীক্ষাটি বাতিল করে দেয় ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এরপর আগামী ২১ জুন পুনরায় নিট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে ওই সংস্থা। বর্তমানে এই প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্ত করছে সিবিআই (CBI)। কিন্তু মূল পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার পর থেকেই দেশজুড়ে নিট পরীক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার এক ভয়াবহ প্রবণতা দেখা দিয়েছে। চরম হতাশা ও মানসিক অবসাদ থেকেই পড়ুয়ারা এই মারাত্মক পথ বেছে নিচ্ছেন।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...