Friday, June 19, 2026

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

Date:

Share post:

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি আর্জেন্টিনার (Argentina) জার্সিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের হ্যাট্রিক পারফরম্যান্সের পর তাঁর আবেগঘন প্রতিক্রিয়া নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। এরপরই ছড়িয়ে পড়ে তাঁর বাবা জোর্গে মেসির মৃত্যুর ভুয়ো খবর। এসবের মাঝেই পরিবারের একটি গুরুত্বপূর্ণ বার্তা। জানা গিয়েছে, মেসির বাবা অসুস্থ হয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। যদিও তাঁর শারীরিক সমস্যার বিস্তারিত প্রকাশ করা হয়নি, পরিবারের তরফে জানানো হয়েছে যে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে “এইরকম সময়ে আমরা দায়িত্ববোধ, বিচক্ষণতা ও মানবিকতা কামনা করি৷”

উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর, ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড স্বীকার করেছেন তিনি পারিবারিক কারণে একটু সমস্যায় আছেন। এরপরই তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে একাধিক জল্পনা বাড়তে থাকে। এই পরিস্থিতিতে একটি বিবৃতি প্রকাশ করে মেসির পরিবার জানিয়েছে, ” বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। ধাপে ধাপে তিনি সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে আগের তুলনায় ভালো রয়েছেন।সরকারি বা পারিবারিক সূত্র থেকে নিশ্চিত তথ্য প্রকাশের আগেই বিভিন্ন ধরনের খবর ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত অসংবেদনশীল। আমরা চাই এই বিষয়টি নিয়ে অযথা জল্পনা না হোক।” একইসঙ্গে তাঁরা সকলকে পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছেন।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...