আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের(Manuel Neuer )। বিশ্বকাপে জার্মানির পরের ম্যাচ আইভরি কোস্টের বিরুদ্ধে। তার আগে ন্যুয়ের (Manuel Neuer )বড় ঘোষণা করে দিলেন। বিশ্বকাপে জার্মানির শেষ ম্যাচটি হবে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।

সাংবাদিক সম্মেলনে জার্মান গোলরক্ষক জানিয়েছেন, মানসিক এবং শারীরিক ভাবে আর ধকল নিতে পারছেন না।ফলে অবসর নিচ্ছেন।বিশ্বকাপ শেষ হলেই পাকাপাকি ভাবে অবসর নিতে চান ন্যুয়ের। তাঁর কথায়, , ‘‘ভেবেচিন্তেই ২০২৪ সালে অবসর নিয়েছিলাম। ঘরের মাঠে ইউরো খেলে বিদায় জানাতে চেয়েছিলাম। আমার মতে ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’’

জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক আরও যোগ করেন, ‘‘গত দু-বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে খেলার চাপটা আমার একটু বেশিই মনে হচ্ছে। তাই পরিষ্কার করে জানাতে চাই যে, এটাই আমার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। দু-বছর পর, আবার ইউরো কাপ খেলার কোনও পরিকল্পনা আমার নেই। গত ম্যাচে মাঠের নামার আগেই ঠিক করে নিয়েছি, জার্মানির হয়ে শেষ কয়েকটা ম্যাচ খেলব। তবে হ্যাঁ, আমি প্রতিটি ম্যাচই খেলতে চাই। অবসরের কথা ভেবে বিশেষ কোনও জামা নিয়ে বিশ্বকাপ খেলতে আসিনি।’’

২০২৪ সালের ৫ জুলাইয়ের পর কুরাসাওয়ের বিরুদ্ধে দেশের জার্সিতে খেলতে নামেন ন্যুয়েরকে। ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েও নেন। কিন্তপ কোচ নাগেলসম্যানের অনুরোধে তিনি অবসর ভেঙে ফেরেন। কিন্তু গত মাসে পাওয়া কাফ মাসলের চোট কাটিয়ে তিনি বিশ্বকাপের শুরু থেকে থাকতে পারবেন কি না সেটা নিয়ে একটা জল্পনা ছিল। তিনি পুরোপুরি ফিট হয়ে খেলতে নামেন।

–

–

–

–
–
