Sunday, June 21, 2026

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

Date:

Share post:

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। তবে পরীক্ষা পুনরায় শুরু হলেও, প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ ক্রমশ বাড়ছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলে সরব হয়েছে বিরোধী দলগুলি। এই নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বিরোধী নেতৃত্বরা। ধর্মঘট করছে ককরোচ জনতা পার্টি ও তার সমর্থকরা

দীর্ঘ বিতর্কের পর আজকের পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ, মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট (১৯৫ মিনিট) সময় পাবেন পরীক্ষার্থীরা। দুপুর ২টোয় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে বিকেল ৫.১৫ মিনিটে। প্রশ্ন ফাঁস রুখতে সামাজিক মাধ্যম টেলিগ্রামের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশ্নপত্র তৈরির পর তা নিরাপদে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ (Mi-17) হেলিকপ্টার। আরও পড়ুন: কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

পরীক্ষা দুর্নীতি রুখতে সরকার যতই কড়া পদক্ষেপের ঢাক পেটাক না কেন, দেশের শিক্ষাব্যবস্থার চরম অবনতি এবং NTA-এর গাফিলতির খেসারত দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের। বারবার পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা দেওয়ার এই অন্তহীন চক্করে পড়ে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত দেশের ভবিষ্যৎ। গত ৩৭ দিনে ১২ জন নিট পরীক্ষার্থীর মৃত্যুর খবর সামনে এসেছে। বারবার পরীক্ষা দিয়ে এবং অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ছাত্ররা চরম অবসাদের শিকার হচ্ছে। পরীক্ষার নামে এই মানসিক নির্যাতন ও দেশের শিক্ষাব্যবস্থার এই বেহাল দশা নিয়ে ইতিমিধ্যেই সমাজের সব স্তর থেকে ক্ষোভ আছড়ে পড়ছে।

রবিবার আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বভারতীর অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, “প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...