দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

Date:

Share post:

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে রবিবার দুপুরে দিল্লি বিমানবন্দরে নামার পর প্রায় পৌনে এক ঘণ্টা আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়। ‘নিট’ (NEET) পরীক্ষার্থীদের যাতে রাস্তায় কোনও রকম যানজটের মুখে পড়তে না হয়, সেই কারণেই এই সংবেদনশীল পদক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক যোগ দিবস ও ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর অনুষ্ঠানে অংশ নিতে দু’দিনের কলকাতা সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফর শেষে রবিবার দুপুর ১টা নাগাদ তাঁর বিমান দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। সাধারণত প্রধানমন্ত্রী বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাঁর কনভয় নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এবং নিরাপত্তার কারণে সেই রুটের সাধারণ যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কিন্তু এদিন দুপুর ২টো থেকে দেশজুড়ে নিট পরীক্ষা শুরু হওয়ার কথা থাকায় হাজার হাজার পরীক্ষার্থী তখন কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। প্রধানমন্ত্রী বুঝতে পারেন, তাঁর কনভয় বের হলে দিল্লির রাস্তায় তীব্র যানজট তৈরি হতে পারে এবং বহু পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।

সেই আশঙ্কায় বিমানবন্দর থেকে বের না হয়ে লাউঞ্জেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেন মোদি। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ২টোয় পরীক্ষা শুরু হওয়া এবং পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করার পরই, প্রায় ৪৫ মিনিট পর বিমানবন্দর ছাড়ে প্রধানমন্ত্রীর কনভয়।

এ বছর দেশের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি দেশের মোট ৫,৪৪০টি কেন্দ্রে নিট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ায় কড়া নজরদারির জন্য দেশজুড়ে ৯৫,০০০-এরও বেশি পরীক্ষা কক্ষে ১ লক্ষ ৩৮ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। রাজধানীর এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে নিজের কনভয় আটকে রেখে পরীক্ষার্থীদের পথ মসৃণ করার এই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন- বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...