আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)। সোমবার সকাল ১০:১৫ মিনিটে বাড়ি থেকে বিধানসভার উদ্দেশে রওনা দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। এদিন তাঁর হাতে দেখা যায় পরিবেশ বান্ধব ফাইল। তার মধ্যেই রয়েছে বাজেটের ডকুমেন্ট। বিধানসভায় অর্থমন্ত্রীকে পাশে নিয়ে পুজো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

রাজ্য বাজেট এবার জনমুখী না সংস্কারমুখী, গত কয়েকদিন ধরে এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন রাজ্যে শিল্প আসবে। ডবল ইঞ্জিন সরকারের সুফল সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছবে তা জানতে ঘড়ির দিকে তাকিয়ে আমজনতা। বেলা বারোটায় বাজেট ঘোষণা হবে। কেন্দ্রের রীতি মেনে রাজ্যেও দেখা গেল মুখ্যমন্ত্রী দই খাইয়ে মিষ্টিমুখ করিয়ে অর্থমন্ত্রীকে অগ্রিম শুভেচ্ছা জানান। স্বপন বলেন, ‘সবকিছু নতুন হয় না। কিছুটা পুরনো আছে।’ তাহলে কি নতুন-পুরনোর মিশেল দেখা যাবে এবারের বাজেটে, বিধানসভায় যাওয়ার আগে অন্তত তেমনটাই ইঙ্গিত অর্থমন্ত্রীর।

–

–

–

–

–

–
