Monday, June 22, 2026

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

Date:

Share post:

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। সোমবার, রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে (WB Budget 2026) সরকারি শূন্যপদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষিত থাকবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। পাশাপাশি, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণিবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক বৃদ্ধিরও ঘোষণা করা হয়েছে।

ভোট প্রচারে বেকারত্ব কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পরে প্রথম বাজেটেই বিপুল কর্মসংস্থানের দিশা দেখাল রাজ্য বাজেট। এদিন আর্থিক বাজেট (WB Budget 2026) পেশ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, সরকারি চাকরিতে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। ৩৩ শতাংশ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। পাশাপাশি, পুলিশে ২০ হাজার এবং ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা। স্বপন দাশগুপ্তের কথায়, “যেখানে প্রয়োজন, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।”

পাশাপাশি, চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবি মেনে সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই বয়সের ঊর্ধ্বসীমায় যে ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে, আগামী পরবর্তী ২ বছর তা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
আরও খবর: সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

বাজেটে গ্রিন পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের পারিশ্রামিক মাসে ২ হাজার টাকা বৃদ্ধি করা হবে বলে জানান অর্থমন্ত্রী। এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদেরও ২ হাজার টাকা করে পারিশ্রমিক বাড়ছে। আশাকর্মীদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন  অর্থমন্ত্রী। অগাস্ট মাস থেকেই বাড়তি এই টাকা মিলবে বলেও ঘোষণা করেন তিনি।

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...