Monday, June 22, 2026

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

Date:

Share post:

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নামছে আর্জেন্টিনা(Argentina)। এই ম্যাচে এক গোল করতে পারলেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি(Messi)।

বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলের তালিকায় আপাতত যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন মেসি। আগে এই রেকর্ড একক ভাবে ছিল মিরোস্লাভ ক্লোজের দখলে। ২০০২ থেকে ২০১৪ পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলে ১৬টি গোল করেছিলেন ক্লোজে, ইতিহাস সৃষ্টির হাতছানি মেসির সামনে। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩–০ গোলের জয় দিয়ে শুরু হয়েছে তাদের অভিযান।

অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে বেশ ফুরফুরে মেজাজে বিশ্বজয়ীরা। অবশ্য আর্জেন্টিনা (Argentina)শিবিরে চিন্তা নেই এমন নয়। ফাউল করেও মেসির কার্ড না দেখা নিয়ে ফিফার কাছে নালিশ ঠুকেছে আলজেরিয়া।প্রথম ম্যাচে চোটের জন্য দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি গঞ্জালো মন্টিয়েল। যা খবর, অস্ট্রিয়া ম্যাচে নেই গঞ্জালো। যা খবর, রাইট ব্যাক হিসেবে শুরু করবেন নাহুয়েল মোলিনা। নিকোলাস ওটামেন্ডি, জুলিয়ান আলভারেজ, নিকো পাজরা প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন বটে। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে তাঁদের শুরু করার সম্ভাবনা কম। এর বাইরে থিয়াগো আলমাদাও প্রথম একাদশ থেকে বাদ পরতে পারেন। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন মন্তিয়েল। তাঁকে নিয়ে শঙ্কা আছে।

প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রিয়া। আলজেরিয়ার থেকে অনেক বেশি শক্তিশালী এই দল।

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...