Monday, June 22, 2026

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে আত্মহত্যায় (Suicide) প্ররোচনা দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন ওড়িশার পরিবহণ মন্ত্রী বিভূতিভূষণ জেনার ভাইপো। শনিবার কলেজের হস্টেলের একটি ঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলে রবিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বিশ্বজিৎ জেনাকে মৃত ছাত্রীর কাকার লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

জানা যাচ্ছে,মৃত ছাত্রী ওড়িশার গঞ্জাম জেলার বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজের BCA (ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন) বিভাগের পড়ুয়া ছিলেন। তিনি কলেজের হস্টেলে তাঁর বোন এবং তিন সহপাঠীর সঙ্গে থাকতেন। এই কলেজেরই পড়ুয়া ছিলেন অভিযুক্ত। মৃত ছাত্রী এবং অভিযুক্ত বেশ ভালো বন্ধু ছিলেন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, সেটা এখনও জানা যায়নি। বেরহামপুরের পুলিশ সুপার সারভানা বিবেক এম এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরেনসিক দলও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। মৃত ছাত্রী ও অভিযুক্ত যুবকের ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে যদিও মৃত ছাত্রীর রুমমেটদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্বাভাবিকভাবেই এই ভয়ানক ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলেও। BJD এই ঘটনায় অভিযুক্তর কড়া শাস্তির দাবি জানিয়েছে। BJD-র গঞ্জাম জেলা সভাপতি ও প্রাক্তন বিধায়ক রমেশ চন্দ্র আয়ু পট্টনায়েক এই বিষয়ে জানিয়েছেন, অভিযুক্তর সঙ্গে মন্ত্রীর সম্পর্ক যাই হোক না কেন, অবিলম্বে অভিযুক্তর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...