Monday, June 22, 2026

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

Date:

Share post:

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)। একই সঙ্গে লেবার পার্টির (Labour Party) নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। সোমবার লন্ডনের ১০, ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে তিনি এই ঘোষণা করেন। ইস্তফা দেওয়ার আগে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ফোনে কথা বলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন স্টার্মার।

ঘোষণার সময় আবেগপ্রবণ হয়ে বিদায়ী প্রধানমন্ত্রী জানান, আগামী নির্বাচনে তাঁর নেতৃত্ব নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠেছিল। দলের সেই সিদ্ধান্ত তিনি সহজভাবে মেনে নিয়েছেন। দেশের দায়িত্ব ছাড়ার পর এবার তিনি পরিবারকে বেশি সময় দেবেন বলে জানান। ২০২৪ সালে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এলেও মাত্র দু’বছরের মাথায় স্টার্মারের জনপ্রিয়তা হ্রাস পায়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং অভিবাসন নীতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের জেরে দলের ভেতরেই তাঁর ওপর চাপ বাড়ছিল। আরও পড়ুন: কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

স্টার্মারের পদত্যাগের ফলে গত এক দশকে এই নিয়ে সাত জন প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিট ছাড়লেন। তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও ব্রিটেনে এখনই সাধারণ নির্বাচন হচ্ছে না। নতুন নেতা ও প্রধানমন্ত্রী বেছে নিতে লেবার পার্টির কিছুটা সময় লাগবে, তাই আপাতত স্টার্মার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাতে পারেন বলে জানা গিয়েছে।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...