Tuesday, June 23, 2026

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

Date:

Share post:

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও প্রতিশ্রুতি থাকলেও বাজেটে সংখ্যালঘুদের উন্নয়নে কার্যত কোনও উল্লেখ নেই।

২০২৬-২৭ অর্থবর্ষে সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ২,১৬৫.৪২ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। অথচ চলতি অর্থবর্ষের শুরুতে তৎকালীন তৃণমূল সরকারের অন্তর্বর্তী বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৫,৭১৩ কোটি টাকা। অর্থাৎ এক ধাক্কায় বরাদ্দ কমেছে ৩,৫৪৮ কোটি টাকা, যা শতাংশের হিসেবে ৬০ শতাংশেরও বেশি। রাজ্যে সরকারি স্বীকৃত ৬১৪টি মাদ্রাসায় প্রায় সাড়ে চার লক্ষ পড়ুয়া পড়াশোনা করে। এত বড় কাটছাঁটের ফলে ছাত্রছাত্রীদের বৃত্তি, আবাসন, পরিকাঠামো ও দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পগুলির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে।

বাজেট বক্তৃতায় নারীকল্যাণ, কৃষি, কর্মসংস্থান এবং মঠ-মন্দির সংস্কারের জন্য হাজার হাজার কোটি টাকার ঘোষণা করা হলেও সংখ্যালঘুদের প্রশ্নে সরকার নীরব। বিরোধীদের অভিযোগ, ‘সবার সঙ্গে, সবার উন্নয়ন’-এর কথা বললেও প্রথম বাজেটেই সেই অবস্থান থেকে সরে এসেছে বিজেপি। মঠ-মন্দির ও ধর্মীয় পর্যটনে আলাদা বরাদ্দ এবং সংখ্যালঘু খাতে এই বিপুল কাটছাঁটকে নিছক আর্থিক পুনর্বিন্যাস নয়, বরং আদর্শগত বিভাজনের রাজনীতি বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন – FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...