ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই সঙ্গে নক আউট নিশ্চিত করলে ফেলল আর্জেন্টিনা।

প্রথম ম্যাচে যেখানে শেষ করেছিলেন দ্বিতীয় ম্যাচে সেখান থেকেই শুরু করলেন মেসি(Messi)। ম্যাজিক দেখালেন, রেকর্ড সৃষ্টি করলেন, আবার হ্যাটট্রিকের সুযোগও হেলায় হারালেন। ম্যাচের সাত মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার মার্টিনেজকে একসঙ্গে জোড়া ট্যাকল করেন অস্ট্রিয়ার দুই ডিফেন্ডার। প্রথমে পেনাল্টি দেওয়া হয়নি। পরে ভিএআরে পেনাল্টি নিশ্চিত হয়। কিন্তু অবিশ্বাস্যভাবে পেনাল্টি বাইরে মারলেন মেসি।

১৮ মিনিটে এমনই একটা আক্রমণ থেকে গোলের সুযোগ এসেছিল মেসির সামনে। তাঁর প্রচেষ্টা সেসময় রুখে দেন অস্ট্রিয়ার গোলকিপার আলাবা। কিন্তু গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেসিকে। ৩৮ মিনিটে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে ১৭ নম্বর গোলটা পেয়েই গেলেন মেসি।

বিশ্বকাপ ফুটবলে নয়া রেকর্ড লিও মেসির। সর্বোচ্চ ১৭ গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। এতদিন জার্মান ফুটবলার ক্লোজের সঙ্গে যুগ্ম সর্বোচ্চ (১৬গোল) ছিলেন, অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম গোল করে এই রেকর্ড সৃষ্টি করলেন মেসি।

দ্বিতীয় গোলটির জন্য স্কালোনির দলকে অপেক্ষা করতে হল একেবারে ইনজুরি টাইম পর্যন্ত। শেষদিকে গোটা অস্ট্রিয়া দল যখন গোল শোধের চেষ্টায় আক্রমণভাগে, তখন প্রতি আক্রমণ থেকে একক কৃতিত্বে গোল করে গেলেন সেই মেসিই। ৩৮ বছরের মেসির নামের পাশে ২ ম্যাচে ৫ গোল। বিশ্বকাপে মোট ১৮ গোল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নক আউট নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা। মেসি আরও একবার স্বপ্ন দেখাচ্ছেন আর্জেন্টিনাকে।

–

–

–
–
–
–
