শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

Date:

Share post:

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে ‘অরণ্যের কূলে’ (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার নির্দেশ দিয়েছে ক্যানিং (Canning) মহকুমা প্রশাসন। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার (Shawkot Molla) ছেলে ইমরান মোল্লার তৈরি এই বিলাসবহুল ক্যাফেটি। যা আগামী ২৯ জুনের মধ্যে মালিকপক্ষকে নিজ দায়িত্বে এই বেআইনি নির্মাণটি সরিয়ে নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করা হলে প্রশাসন নিজেই বুলডোজার দিয়ে ক্যাফেটি গুঁড়িয়ে দেবে। তার জন্য যা খরচ হবে তা উসুল করা হবে মালিকের থেকেই।

দক্ষিণ ২৪ পরগনার মৌখালি সেতু এলাকায় মাতলা নদীর চর বুজিয়ে এবং ম্যানগ্রোভ কেটে এই বিশাল ক্যাফেটেরিয়াটি তৈরি করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, বাবা বিধায়ক হওয়ায় বাবার রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে সেচ দফতরের জমি দখল করে ব্যবসা ফেঁদেছিলেন ইমরান।
কিন্তু ২০২৬ বিধানসভা ভোটে হেরে যায় শওকত। এছাড়াও ভাঙড় বিস্ফোরণ এনআইএ (NIA)-র হাতে তিনি গ্রেফতার হওয়ার পর বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। তদন্তের স্বার্থে ইমরানকে জিজ্ঞাসাবাদের পরই এই বেআইনি নির্মাণের বিষয়টি সামনে আসে। আরও পড়ুন: বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

এর আগে ক্যানিংয়ের মহকুমাশাসক (SDO)-এর দফতর থেকে গত ১৮ জুনের মধ্যে জমির বৈধ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ইমরানকে। শুনানিতে ইমরানের আইনজীবী উপস্থিত হলেও জমির কোনো বৈধ নথি তিনি দেখাতে পারেননি। নথিপত্র পরীক্ষার পর ক্যাফেটি সম্পূর্ণ বেআইনি প্রমাণিত হওয়ায় এই উচ্ছেদের নোটিশ জারি করেছে জেলা প্রশাসন।

spot_img

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...