বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে, আদালতের অনুমতি ছাড়া কোনও তথ্য মুছে দেওয়া যাবে না। কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এই মামলার পরবর্তী শুনানি দু’মাস পর। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের (Gouranga Kanta) এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। এদিন মামলার শুরুতেই গৌরাঙ্গ কান্ত জানান, তাঁর দাদা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। বিচারব্যবস্থার উপর আস্থা রেখে মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, তাঁদের কোনও সমস্যা নেই।

ভবানীপুরে (Bhawanipur) ভোটে গণনার দিন কারচুপি হয়েছে- এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন মমতা। এদিন মামলার শুনানিতে কল্যাণ অভিযোগ করেন, কাউন্টিং এজেন্টকে পিটিয়ে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও ভবানীপুরের তৃণমূলপ্রার্থী মমতাকেও ঢুকতে দেওয়া হয়নি গণনাকেন্দ্রে। ২০২১ সালের ভোটের প্রসঙ্গ তুলে এদিন কল্যাণের অভিযোগ, একই রিটার্নিং অফিসার গত ২০২১ সালের নন্দীগ্রামের নির্বাচনের সময় ছিলেন। হঠাৎ করেই তাঁকে ভবানীপুরে নিয়ে আসা হল। পুরো ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। শুধু তাই নয়, ওই রিটার্নিং অফিসার বর্তমানে মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্মসচিবের দায়িত্বে। ফলে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে বলেও আদালতে সওয়াল মমতার আইনজীবীর।
আরও খবর‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

কল্যাণের (Kalyan Banerjee) আবেদন, “নির্বাচনী পিটিশনের কখনও নিষ্পত্তি হয় না। আমার আবেদন এই মামলার দ্রুত শুনানি করে আদালত সিদ্ধান্ত জানাক।” কল্যণের শুনানির পরই বিচারপতি কান্ত জানান, গণনাকেন্দ্রের সমস্ত সিসিটিভি ক্যামেরা, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট মেশিন সব সংরক্ষণ করতে হবে। কোনও কিছু নষ্ট করা যাবে না। নির্বাচন সংক্রান্ত সব কিছু সংরক্ষণ করে রাখতে হবে। তিন সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে।

২০২১ সালের বিধানসভা ভোটেও নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারী জয়ী হন। পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বারও নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন মমতা। সেই মামলা এখনও বিচারধীন। এরই মধ্যে এবার ভবানীপুরের ভোটের ফলকে চ্যালেঞ্জ করে একই পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুনানিতে কল্যাণ বলেন, ১২ রাউন্ড পর্যন্ত ৭৮০০ ভোটে মমতা জিতছিলেন। তারপর জোর করে তৃণমূলের কর্মী-এজেন্টদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মমতা। তাঁর দাবি, এর পরেই ৮১ শতাংশ ভোট পান বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কল্যাণ আরও বলেন, এই একই রিটার্নিং অফিসার ২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনের সময় ছিলেন, সেই সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। হঠাৎ করে ভোটের আগে তাঁকে ভবানীপুরে নিয়ে আসা হয় বলে দাবি মমতার।

কল্যাণ বলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচনের পরে রাজ্যের মুখ্য সচিব হয়ে গেলেন। বিশেষ রোল অবজারভার মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন। রিটার্নিং অফিসার এখন মুখ্যমন্ত্রীর দপ্তরে যুগ্ম সচিবের দ্বায়িত্ব পেয়েছেন। ফলে আমাদের সন্দেহের যথেষ্ট কারণ আছে বলে দাবি করেন মমতার আইনজীবী।

এদিন বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে মামলার শুনানি হয়। শুরুতেই বিচারপতি জানান, তাঁর দাদা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। তাঁর মামলা শোনায় কোনও আপত্তি আছে কি না? জানতে চান গৌরাঙ্গ কান্ত। বিচারপতির প্রশ্নে তৃণমূল সুপ্রিমোর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের কোনও সমস্যা নেই। বিচারব্যবস্থার উপর তাঁর আস্থা এবং শ্রদ্ধা রয়েছে।

spot_img

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...