Tuesday, June 23, 2026

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

Date:

Share post:

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের কোচিং সেন্টারে (Coaching Centre Fire) বিধ্বংসী আগুন কেড়ে নিল সেই স্বপ্ন। সোমবার সেই আগুনে মৃত্যু হয়েছে কলকাতার মেয়ে অনামিকা সামন্ত (২৭) এবং তাঁর হবু স্বামী নীলেশ কুমারের (Nilesh Kumar) (২৮)।

নীলেশের পরিবার জানিয়েছে, কলকাতার বাসিন্দা অনামিকা গত তিন বছর ধরে লখনউয়ে একটি গেম ডেভেলপমেন্ট ও থ্রিডি আর্ট সংস্থায় কাজ করতেন। সেখানেই তাঁর আলাপ হয় সহকর্মী নীলেশ কুমারের সঙ্গে। দীর্ঘ তিন বছরের পরিচয় থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারই এই সম্পর্ক মেনে নেয়। বিয়ের কথাবার্তা পাকা করতে গত সপ্তাহেই কলকাতা থেকে লখনউয়ে নীলেশের বাড়িতে গিয়েছিলেন অনামিকার বাবা, মা ও ভাই। কথা ছিল, আগামী সপ্তাহে নীলেশের পরিবারও কলকাতায় আসবে। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। আরও পড়ুন: তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

সোমবার বিকেলে আলিগঞ্জের ওই চারতলা কোচিং সেন্টারে আগুন লাগে। এর চারতলায় ছিল একটি কোচিং সেন্টার এবং তিনতলায় ছিল অনামিকা ও নীলেশের গেম ডেভেলপমেন্ট সংস্থার স্টুডিয়ো। সোমবার প্রথমে তিনতলাতেই আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর খবর প্রথমে জানতেই পারেনি নীলেশের পরিবার। সোমবার সন্ধ্যায় মর্গ থেকে ফোন আসার পর তাঁরা এই দুঃসংবাদ পান।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বহুতলটিতে অনুমোদিত পরিমাণের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল। এই মাত্রাছাড়া লোডের কারণেই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। কোচিং সেন্টারটি সিল করে দেওয়া হয়েছে এবং গাফিলতির অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...