নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা ইয়াসমিন। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তামান্নার মায়ের সঙ্গে দেখা করার সময় দেন। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিধানসভা ভবনে গিয়েছিলেন তামান্নার মা এবং সিপিআইএম নেত্রী মীণাক্ষি গঙ্গোপাধ্যায়-সহ আরও কয়েকজন গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন দোষীরা শাস্তি পাবেই।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মীনাক্ষি জানান,”বিগত ১৫ বছরে বা বিভিন্ন সময়ে সরকারে থাকা সত্ত্বেও পুলিশ-গুণ্ডা-দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তদের হাতে তামান্না, আনিস, দেবু দাস, সুষা দাস-সহ এই পশ্চিমবঙ্গের অসংখ্য কর্মীরা-সাধারণ মানুষ খুন হয়েছেন, জখম হয়েছেন। বিগত সময় পুলিশ-সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। তাই অসমাপ্ত যে মামলাগুলি ছিল খুনিদের শাস্তি এবং বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে এসেছি। ডোমকলের বিধায়ক মুস্তাফিজুর রহমন আমাদের বলেছেন মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন, সেই অনুযায়ী আমরা এসেছিলাম। এই সম্পর্কিত তিনি যা যা ব্যবস্থা নেওয়ার কথা সমস্ত ব্যবস্থা নেবেন বলেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বলেছেন, আমরা দেখব যে ভবিষ্যতে যাতে এই সব ঘটনা আর না ঘটে। রাজ্যজুড়ে এমন অনেক শোকস্তব্ধ পরিবার আছে যারা বিচার পায়নি। তারা যেন বিচার পায়। ইনক্লুডিং আরও জি কর, কামদুনি। খুন-ধর্ষণের মামলাগুলিতে পুলিশ-প্রশাসন যাতে দ্রুততার সঙ্গে দোষীরা শাস্তির ব্যবস্থা করে সেই পদক্ষেপ নেওয়ার কথা আমরা জানিয়েছি।” তামান্নার মা বললেন, মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে দোষীরা শাস্তি পাবে ঘটনার দ্রুত বিচার হবে।

২০২৫ সালের ২৩ জুন, কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগের দিন কাকদ্বীপের বুধাখালিতে সিপিএম কর্মী দেবু দাস ও তাঁর স্ত্রী উষা (সুষা) দাস-কে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। হাওড়ার আমতায় আন্দোলনকারী ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়েছিল ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি। হয়েছিল ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি। হাওড়ার আমতায় তাঁর বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে এই রহস্যজনক মৃত্যু ঘটে। এই সমস্ত এবং খুন-ধর্ষন-সহ যে যে মামলাগুলি ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের আমলে বিচার হয়নি সেই সমস্ত মামলাগুলিই বিচারের দাবি জানিয়েছেন মীণাক্ষি, তামান্নার মায়েরা।

আরও পড়ুন – বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

_

_

_

_
_
_
_
