Thursday, June 25, 2026

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। ধৃতরা হলেন সৈয়দ মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী। তারাতলা বিপর্যয় নিয়ে বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বুধবার বেলা ১২টা ৭ মিনিটে তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদামের ছাদ-সহ লোহার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। নীচে চাপা পড়ে যান অন্তত ৪০ জন শ্রমিক। তাঁদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় তারাতলা থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তি নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতরা হলেন সৈয়দ মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী। সৈয়দ মহম্মদ গুলজার ওই নির্মাণ সংস্থার সুপারভাইজার। আতাউল ও সুভাষ কাজের জন্য শ্রমিক সরবরাহ করতেন। স্থানীয়দের অভিযোগ বুধবার সকাল থেকেই কাঠামোটি দুলতে দেখা যায়। সে ক্ষেত্রে কেন শ্রমিকদের ডাকা হয়েছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আহতদের দেখতে এসএসকেএম (SSKM) হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাঁচজনের মৃত্যুর খবর তিনিই নিশ্চিত করেছেন। তারাতলায় উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। ধ্বংসস্তূপের নীচে এখনও কেউ কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। যাঁরা আটকে রয়েছেন, তাঁদের সবার কাছে জল পৌঁছানো গিয়েছে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনাস্থলে রয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স।

কলকাতা পুরসভা চলতি বছরের ১৭ জানুয়ারি এই গুদামের নকশায় অনুমোদন দিয়েছিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিক ভাবে অনুমান, গুদামের নির্মাণ-নকশায় ত্রুটি ছিল।

তারাতলার গোডাউন ধসে নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে চারটি হেল্পলাইন নম্বর (Help line Number) চালু করা হয়েছে। নম্বরগুলি হল: ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫।

তারাতলার মর্মান্তিক দুর্ঘটনার নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় সরকারের পক্ষ থেকে বিবৃতি দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আহতদের আর্থিক সহায়তা প্রদান ও সার্বিক পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বক্তব্যও জানাবেন তিনি।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...