Thursday, June 25, 2026

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

Date:

Share post:

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। বৃহস্পতিবার বিধানসভায় দুর্ঘটনা সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছে রাজ্য (Govt of West Bengal)। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) জানান, অসহায় পরিবারের পাশে রয়েছে সরকার।আহতদের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা করে সহায়তা করা হবে।

বৃহস্পতিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) আহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, কেন্দ্র-রাজ্য একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে, ২০ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে স্থিতিশীল ১৫ এবং গুরুতর অবস্থায় রয়েছেন ৪ জন এবং আশঙ্কাজনক ১। যদিও এর কিছুক্ষণ পরই আরও একজনের মৃত্যুর খবর মিলেছে। মহানগরীর দুর্ঘটনায় অর্থ সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দফতরও। তারাতলায় গোডাউন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাজেশ পাণ্ডের (Rajesh Pandya) নেতৃত্বে কমিটি তৈরি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কমিটিতে থাকবেন স্মিতা পাণ্ডে, রচনা ভগত, রাজেশ সিনহা, খলিল আহমেদ,খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা,পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার, ডিজি, বিল্ডিং ডিপার্টমেন্ট। সেনা, NDRF, পুলিশ দমকল, সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম নিরলস ভাবে কাজ করার ফলে এত বড় দুর্ঘটনার পরও অন্তত কুড়িজনকে জীবিত উদ্ধার করা গেছে বলে এদিন বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী। এখনও বেশ কয়েকজন আটকে রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছেন শুভেন্দু।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...