Thursday, June 25, 2026

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

Date:

Share post:

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা না হলেও বৃহস্পতিবার সকালে দেশটির উত্তর-পূর্ব উপকূলে তীব্র ভূমিকম্পের জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। তাৎক্ষণিকভাবে কোনও মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। সর্তকতা মূলক পদক্ষেপ হিসেবে বন্ধ রাখা হয়েছে বুলেট ট্রেন পরিষেবা।

জাপানের তীব্র কম্পনের উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রিফেকচার উপকূলের কাছে। এই এলাকায় সমুদ্রের নীচে প্রায় ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। দুলে ওঠে একাধিক বহুতল আবাসন। আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। সেদেশের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা সাংবাদিকদের জানান, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি জরুরি টিম গঠন করেছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...