Thursday, June 25, 2026

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

Date:

Share post:

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনাতেও একই ছবি। অন্যদিকে উত্তরে ভরা বর্ষার (Monsoon) মরসুম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং থেকে কোচবিহার উপরের পাঁচ জেলাতে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা করছেন আবহবিদরা। আগামী দুদিন উত্তরবঙ্গে লাল সর্তকতা জারি।

হাওয়া অফিসের (Weather Department) তরফে বলা হয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। জেলায় জেলায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আজ দিনভর দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে।

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...