Saturday, June 27, 2026

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

Date:

Share post:

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার ওয়াশিংটন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন মার্কিন বিদেশসচিব (Secretary of State) মার্কো রুবিয়ো। মার্কিন প্রেসিডেন্টের এই হাই-প্রোফাইল সফরের প্রস্তুতি ও সূচি চূড়ান্ত করতে চলতি বছরের শেষ নাগাদ রুবিয়ো নিজে আরও একবার ভারত সফরে আসতে পারেন বলেও জানিয়েছেন। হোয়াউট হাউসের দ্বিতীয় ইনিংসে বসার পর এটিই হবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফর। এর আগে ২০২০ সালে প্রথম দফায় মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ভারতে এসেছিলেন।

সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন মার্কিন বিদেশসচিব। তিনি স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী মোদির আন্তর্জাতিক নীতি এবং নেতৃত্বের তিনি একজন বড় ‘অনুরাগী’। রুবিয়োর মতে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব ও মর্যাদা বৃদ্ধিতে মোদির নেতৃত্ব অনবদ্য ভূমিকা পালন করেছে। ট্রাম্প এবং মোদির ব্যক্তিগত ও উষ্ণ কূটনৈতিক সম্পর্ক দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ট্রাম্পের এই প্রস্তাবিত ভারত সফর দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আরও পড়ুন: গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

কিছুদিন আগেই ‘কোয়াড’ (QUAD) গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে কোয়াডের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। মার্কিন বিদেশসচিব জানিয়েছেন, “কোয়াডের আগামী রূপরেখা তৈরি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করতে চলতি বছরের শেষের দিকে আমি নিজে আরও একবার দিল্লি সফরে যাচ্ছি।” উল্লেখ্য, এর আগে একাধিকবার ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের কথা শোনা গেলেও নানা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে তা বাতিল হয়েছিল।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...