Monday, June 8, 2026

ম্যাচে জোড়া লাল-কার্ড, তবুও রেফারিং মুখ খুললেন না লাল-হলুদ কোচ

Date:

Share post:

গতকাল আইএসএল মিনি ডার্বিতে মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করে ইস্টবেঙ্গল এফসি। আইএসএল-এ প্রথম পয়েন্ট পেল লাল-হলুদ। ম্যাচের ৭০ মিনিট ৯ জনে খেলে ইস্টবেঙ্গল। আর দলের এরকম লড়াকু মানসিকতা দেখে উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।

ম্যাচ শেষে অস্কার বলেন, “ এই ড্র আমাদের কাছে নৈতিক জয়। কারণ, আমাদের দু’জন কম ছিল। তাই মাঠে ওদের সঙ্গে লোকবলে পারতাম না। সেই কারণে আমরা ঠিক করেছিলাম সেট পিসের উপর বেশি জোর দেব। সেটা করার চেষ্টা করেছি। জিততে পারিনি। কিন্তু হারিনি। অনেক ম্যাচ পর ইস্টবেঙ্গল কোনও ম্যাচে গোল খায়নি। আমাদের প্রধান লক্ষ্য জেতা। পরের ম্যাচে সেই চেষ্টাই করব। আমি নিশ্চিত আমরা ফিরব। সমর্থকেরা আমাদের পাশে শুরু থেকে ছিলেন। ওদের ধন্যবাদ।”

ম্যাচের ৩০ মিনিটের মাথায় দুটো লাল কার্ড দেখে ইস্টবেঙ্গল। ২৯ মিনিটের মাথায় মাঠ ছাড়েন নন্দকুমার এবং ৩০ মিনিটে মাঠ ছাড়েন মহেশ নাওরেম সিং। ম্যাচে রেফারি হরিশ কুণ্ডুর রেফারিং নিয়ে প্রশ্ন উঠলেও,, খেলা শেষে রেফারিং নিয়ে কোনও অভিযোগ করেননি ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো। বরং দলের খেলোয়াড়দেড় নিয়েই ফোকাস লাল-হলুদ কোচের। ব্রুজো বলেন,” রেফারির বিরুদ্ধে কথা বলতে পারব না। কারণ, রেফারির বিরুদ্ধে কথা বললে শাস্তি হতে পারে। তবে মহেশ যেটা করেছে সেটা ঠিক করেনি। ফিফার নিয়ম আমরা সকলেই জানি। মহেশ সেই নিয়ম ভেঙেছে। তাই ক্লাব ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মহেশকে বুঝতে হবে নিয়ম ভাঙা কোনও ভাবেই চলবে না। ওকে শৃঙ্খলা শেখাতে হবে।”

এদিকে ম্যাচে লাল-হলুদ সমর্থকদের ভালোবাসায় আপ্লুত লাল-হলুদ কোচ। তিনি বলেন,” আমি বেশি দিন সুযোগ পাইনি। তার মধ্যেই চেষ্টা করেছি। দল ভাল খেলছে। সমর্থকদের বার্তা দিতে চাই এই সময় দলের পাশে থাকুন। এই দলটাই বদলে যাবে। এখন ওরা অনেক বেশি আত্মবিশ্বাসী ফুটবল খেলছে। ছ’টা হারার পর এই ম্যাচে একটা পয়েন্ট পেয়েছি। এই ড্র ফুটবলারদের আরও লড়াই করার রসদ দেবে। পরের ম্যাচ জেতার লক্ষ্যে নামব।”

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...