Saturday, June 27, 2026

অনন্য নজির, সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ

Date:

Share post:

অনন্য নজির। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভারতিয় এই দাবাড়ু। এদিন শেষ গেমে গুকেশ হারালেন চিনের ডিং লিরেনকে। ডিংকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব জিতলেন গুকেশ।

বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার ছিল ১৪তম ম্যাচ। ১৩তম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ এবং ডিং-এর। ম্যাচে এদিন প্রথম থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রথমদিকে লিড ছিল চিনা দাবাড়ুর দখলেই। কিন্তু ধীরে ধীরে পরপর গেম জিতে খেতাবি লড়াইয়ে কামব্যাক করেন গুকেশ। ম্যাচের একেবারে শেষদিকে বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সমতা ফেরান চিনা প্রতিযোগী। ১৩ গেমের শেষে দুই দাবাড়ুর স্কোরই ছিল ৬.৫। যার ফলে ১৪তম গেমটি মরণবাঁচন হয়ে দাঁড়ায় দুই দাবাড়ুর কাছে। তবে শেষ হাসি হাসেন গুকেশ। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবে, সে জিতবে। বৃহস্পতিবার গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হল না। যার সুবাদে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। আর এর ফলে সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বসেরার তাজ উঠল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মাথায়। আর নজির গড়েই কেঁদে ফেলেন ভারতের তরুণ দাবাড়ু।

আরও পড়ুন- রাহুলকে নিয়ে ফের মুখ খুললেন লখনউ কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা, কী বললেন তিনি ?


Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...