Monday, April 6, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফি, গাব্বায় ব্যাকফুটে টিম ইন্ডিয়া, ব্যাট হাতে দাপট স্মিথ-হেডের

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্টে দাপট অস্ট্রেলিয়ার। গাব্বায় প্রথম ইনিংসে দাপট অজিদের । দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান সংখ্যা ৭ উইকেট হারিয়ে ৪০৫। ব্যাট হাতে দাপট স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের। রানের ভিত গড়ে দেন এই দুই ব্যাটার। ভারতের হয়ে ৫ উইকেট যশপ্রীত বুমরাহর।

গতকাল থেকে গাব্বায় শুরু হয়ে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। তবে প্রথম দিন বৃষ্টির কারণে ভেস্তে যায় ম্যাচ। তবে দ্বিতীয় দিন যেন লড়াই করার মানসিকতা নিয়ে নামে অজিরা। বলা ভাল অ্যাডিলেডে যেখানে শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ যেন সেখান থেকেই শুরু করলেন তারা। তবে দ্বিতীয় দিন শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ২১ রানে আউট হন উসমান খাওয়াজা। ২১ রান করেন তিনি। ম্যাকসুইনি করেন ৯ রান। ১২ রানে ফেরেন লাবুশানে। এরপরই দাপট দেখান স্মিথ-হেড জুটি। ১০১ রান করেন স্মিথ। ১৫২ রান করেন ট্রাভিস হেড। ৫ রান করেন মিচেল মার্শ। অজিদের হয়ে ক্রিজে রয়েছেন অ্যালেক্স কেরি এবং মিচেল স্টার্ক। ৪৫ রানে অপরাজিত কেরি। ৭ রানে অপরাজিত স্টার্ক।

এদিন গাব্বায় বুমরাহ বাদে বল হাতে ব্যর্থ টিম ইন্ডিয়ার বোলাররা। বুমরাহ নেন ৫ উইকেট । ১ টি করে উইকেট নেন মুকেশ কুমার এবং নীতীশ রেড্ডি।

আরও পড়ুন- দুরন্ত লড়াই মোহনবাগানের , ঘরের মাঠে পিছিয়ে পড়েও কেরালার বিরুদ্ধে ৩-২ গোলে জয় বাগানের

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...