Monday, April 6, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফি, ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল গাব্বায় প্রথম দিনের ম্যাচ

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্ট । গাব্বায় নেমেছে ভারত-অস্ট্রেলিয়া । তবে প্রথম দিনই বিপত্তি । বৃষ্টির কারণে ভেস্তে গেল ম্যাচ । খেলা হলো মাত্র ১৩.২ বল । অস্ট্রেলিয়ার রান ২৮।

ম্যাচে এদিন শুরু থেকেই বৃষ্টি । প্রথম দিনে প্রথম সেশনে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। মধ্যাহ্নভোজের পর থেকে আর খেলা শুরুই করা যায়নি । ম্যাচ পুরোপুরি বন্ধ থাকে। চা পানের বিরতির সময় এসে গেলেও বৃষ্টি থামে না । শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল সোয়া চারটে নাগাদ আম্পায়ার জানিয়ে দেন, গাব্বা টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত।

ম্যাচ এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । অজিদের হয়ে ওপেন করতে নামেন ওপেনার উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনি। যথাক্রমে ১৯ এবং ৪ রান করেছেন দুই ব্যাটার। দিনের শেষে ১৩.২ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ২৮।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...