Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইয়ান এফসিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যায় মোহনবাগান সুপার জায়ান্ট । একেবারে ম্যাচের শেষ মুহুর্তে জেসন কামিন্সের গোলে জয় পায় বাগান ব্রিগেড। আর দলের এই জয়ে খুশি সবুজ-মেরুন কোচ জোসে মোলিনা।

২) অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে জয় পেল ভারতীয় দল। এদিন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলেন রোহিত শর্মারা। আর সেই ম্যাচে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। চোট সারিয়ে এই ম্যাচে ফিরে ব্যাট হাতে দাপট শুভমন গিলের। করলেন অর্ধশতরান। এই ম্যাচে খেলেননি বিরাট কোহলি-যশপ্রীত বুমরাহরা।

৩) ৬ ডিসেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। দিন-রাতের এই টেস্ট। তবে তার আগে একটি প্রস্তুতি ম্যাচে নামে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে রবিবার প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই ফের শিরোনামে ভারত অধিনাক রোহিত শর্মা। যা দেখে নেটিজেনরা বলছেন রোহিত আছেন রোহিতের মেজাজেই।

৪) প্রকাশ্যে এল ভারত অধিনায়ক রোহিত শর্মার পুত্র সন্তানের নাম। ছেলের নাম সামনে আনলেন রোহিতের স্ত্রী রীতিকা সাজদে। গত ১৫ নভেম্বর দ্বিতীয় সন্তানের বাবা হন রোহিত। পুত্র সন্তানের জন্মদেন রীতিকা। সেই ছেলের নাম রাখেছেন আহান । সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন রোহিতের স্ত্রী।

৫) অবশেষে প্রতিক্ষার অবসান। আইসিসির চেয়ারম্যান পদে বসলেন জয় শাহ। প্রত্যাশা মতোই ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যানের কার্যভার গ্রহণ করলেন জয়। ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। আগস্ট মাসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন- লিগ টেবিলের শীর্ষে পৌঁছে কী বললেন বাগান কোচ মোলিনা ?

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...