Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরে মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের সামনে কেরালা ব্লাস্টার্স। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জোসে মোলিনার দল। সেই জায়গায় দশম স্থানে কেরালা। তবে কোন সমীকরণ নয়, বরং প্রতিপক্ষ সমীহ বাগান কোচের।

২) ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও, ২-১ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। ম্যাচের প্রথমার্ধেই লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন জিকসন সিং। আর এই ম্যাচের পর রিফারিং নিয়ে মুখ খোলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। বললেন, রেফারির বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে পয়েন্ট খুইয়েছে তারা।

৩) এবার সুস্থ হতে কপিল দেব, সচিন তেন্ডুলকরের কাছে আর্থিক সাহায্য চাইলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কাম্বলিকে দেখে স্বাভাবিক লাগেনি ।

৪) বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ১১ কোটি ১৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন ডি গুকেশ। আর এবার গুকেশের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা করল তামিলনাড়ু সরকার। ৫ কোটি টাকা গুকেশকে দেওয়ার ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...