Thursday, May 14, 2026

দুই নৌকায় পা নীতি কানাডার, অর্শকে জামিন দিয়ে খালিস্তানি বিক্ষোভ বন্ধে পদক্ষেপ

Date:

Share post:

নির্বাচনমুখী কানাডায় সাঁড়াশি চাপে জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) প্রশাসন। একদিকে আমেরিকায় ট্রাম্পের ফের অভ্যত্থান চাপে ফেলেছে ট্রুডোকে। অন্যদিকে ভারতের দিকে বারবার খালিস্তানি ইস্যুতে আঙুল তুলে বিশ্বের কুনজরে। আবার খালিস্তানি সন্ত্রাসবাদীদের (Khalistani terrorist) সমর্থন আদায়েরও চাপ রয়েছে নির্বাচনে জিততে। ফলে ভারত ও খালিস্তানি, দুপক্ষের মন রাখতে তৎপর কানাডা (Canada)। একদিকে যখন জামিন দেওয়া হল নিজ্জর সঙ্গী অর্শ দাল্লাকে (Arsh Dalla) তখনই ভারতীয়দের প্রাচীন মন্দিরের বাইরে খালিস্তানি বিক্ষোভ বন্ধের রায় দিলো কানাডার আদালত।

ভারত সরকার মোস্ট ওয়ান্টেড (most wanted) বলে ঘোষণা করে রেখেছে খালিস্তান টাইগার ফোর্সের (Khalistani Tiger Force) প্রধান অর্শদীপ সিং দাল্লাকে। কানাডা অক্টোবর মাসে অর্শ দাল্লার গ্রেফতারির পরে তাকে প্রত্যর্পণের দাবিও জানিয়েছিল। তবে সেই পথে যায়নি কানাডা সরকার। অর্শ দাল্লার বিরোধিতা করে বিক্ষোভ হয় কানাডার খালিস্তানিদের। চাপের মুখে ভারতের দাবি নিয়ে এগোয়নি ট্রুডোর সরকার। এবার কানাডার আদালতে জামিন মঞ্জুর হল অর্শ দাল্লার (Arsh Dalla)। তবে জামিন পেলেও এই কেসের পর্যবেক্ষণ করবে ভারত। সেই সঙ্গে প্রত্যর্পণের দাবি থেকেও সরে আসা হবে না বলে জানায় ভারতীয় দূতাবাস।

অন্যদিকে টরোন্টোয় একটি মন্দিরে দূতাবাসের তরফ থেকে সরকারি সুবিধা প্রদান কার্যক্রম চলাকালীন খালিস্তানি জঙ্গিদের হামলা চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় স্থানীয় ভারতীয়রা টরোন্টোর সুপিরিয়র কোর্ট অফ জাস্টিসে দাবি জানিয়েছিল কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। সেই মামলায় টরোন্টোর আদালত টরোন্টোর লক্ষ্মী নারায়ণ মন্দির হিন্দু কালচারাল সোসাইটির বাইরে কোনও ধরনের বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করে। সেই সঙ্গে এই মন্দিরের ১০০ মিটার পর্যন্ত কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...