Saturday, April 4, 2026

গ্রেফতারের পরেও টাকা ঢুকেছে অ্যাকাউন্টে! কুন্তলের জামিনের বিরোধিতা করে হাই কোর্টে দাবি ইডির

Date:

Share post:

২০২৩-এর জানুয়ারিতে ইডির হাতে গ্রেফতার হন হুগলির তৎকালীন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। কিন্তু গ্রেফতারির পরেও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘ টাকা’ ঢুকেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের!

সম্প্রতি জামিনের জন্য কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন কুন্তল। তাঁর জামিনের বিরোধিতা করে বুধবার ইডির তরফে জানানো হয়, তৃণমূলের তৎকালীন যুব নেতাকে গ্রেফতার করার কয়েক দিন পরেও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি ৬০ লক্ষ টাকা ঢোকে। ওই টাকার উৎস সম্পর্কে এখনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত।

প্রাথমিক স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ায় কুন্তলের। তার পর এক বছরের বেশি সময় কেটেছে। এখনও জেলবন্দি কুন্তল। জামিন চেয়ে এর আগে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত ওই মামলা হাই কোর্টে ফেরত পাঠায়।

এদিকে বুধবার কুন্তলের জামিনের বিরোধিতা করে আদালতে ইডির আইনজীবী বলেন, কুন্তলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেফতারির পরেও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকার বেশি ঢুকেছে। ইডির আইনজীবী এডুলজি বলেন, ‘‘মানিককে শুধুমাত্র ইডি গ্রেফতার করেছিল। তাঁকে সিবিআই গ্রেফতার করেনি।

আরও পড়ুন- তৃণমূলের পক্ষে ছয়ে ছয় বুঝেই হামলা, বিরোধীদের তোপ কুণালের

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...