Friday, June 19, 2026

অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন গম্ভীর

Date:

Share post:

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া। রবিবার এবং সোমবার উড়ে যাবে দল। তবে তার আগে ফের একবার রোহিত শর্মার প্রথম টেস্ট ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। জানালেন যদি রোহিত প্রথম টেস্ট খেলতে না পরে তবে দলকে নেতৃত্ব দেবেন কে?

প্রথমে শোনা যাচ্ছিল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলবেন না রোহিত। রোহিত নিজেও জানিয়েছিলেন, তিনি ওই ম্যাচের জন্য অনিশ্চিত। শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। সেই সময় স্ত্রীর পাশে থাকার জন্যই সম্ভবত প্রথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হারের পর শুক্রবারের বৈঠকের পর রোহিত প্রথম ম্যাচ থেকেই খেলতে চান বলে শোনা গিয়েছিল। সেই সঙ্গে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার জন্য ১০ নভেম্বর ভারতীয় দলের অনেকে রওনা দেবেন। সেই দলের সঙ্গেই রোহিত অস্ট্রেলিয়া যেতে পারেন। কিন্তু সূত্রের খবর , রবিবার কয়েক জন ক্রিকেটার রওনা হয়ে গিয়েছেন। সেখানে দলের সঙ্গে যাননি রোহিত। তবে অস্ট্রেলিয়া যাওয়ার আগে কোচ গম্ভীর বলেন,” বুমরাহ দলের সহ-অধিনায়ক। যদি রোহিত না খেলতে পারে তাহলে ও-ই দলকে নেতৃত্ব দেবে।” অবশ্য রোহিত প্রথম টেস্টে খেলতে পারবেন কি না সে বিষয়ে কিছু খোলসা করেননি ভারতের কোচ। তবে গম্ভীরের কথায় স্পষ্ট প্রথম টেস্টে রোহিত না খেললে দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ।

এদিকে রোহিতের প্রসঙ্গ নিয়ে এক বোর্ড কর্তা বলেন, “রোহিত এখনই অস্ট্রেলিয়া যাচ্ছে না। তবে প্রথম টেস্ট খেলবে না এমন নয়। ও পরের সপ্তাহে অস্ট্রেলিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারে।”

আরও পড়ুন- সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে হার ভারতের

Related articles

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...