Sunday, February 22, 2026

সমান ও বিপরীত প্রতিক্রিয়া! বাংলাদেশ নিয়ে অশান্তি তৈরির চেষ্টা শুভেন্দুর

Date:

Share post:

রাজ্যে আর জি করের ঘটনা নিয়ে আন্দোলন তৈরির সময় যে জঙ্গি কায়দায় বারবার বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি চেষ্টা হয়েছে, দাবি করেছিল রাজ্যের শাসকদল। এবং এর পিছনে যে বিরোধীদেরই হাত রয়েছে সেই দাবিও করা হয়েছিল। অবশেষে বাংলাদেশের (Bangladesh) মানুষদের নিরাপত্তায় আন্দোলনের হুমকি দিয়ে সেই দাবিকেই সত্যি প্রমাণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতিবেশী দেশের জন্য এই রাজ্যে সংঘবদ্ধ হয়ে আন্দোলনে উস্কানি দিলেন শহরের বুকে সন্ন্যাসীদের মিছিলে যোগ দিয়ে এই দাবি করেন বিরোধী দলনেতা।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে শহরে মিছিলের আবেদন জানিয়েছিল হিন্দু সন্ন্যাসীদের সংগঠন গিরি গোবর্ধনধারী চ্যারিটেবল ট্রাস্ট। আদালতের বাধা পেরিয়ে মঙ্গলবার সেই অনুমতি পায় তারা। সেই মিছিলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিরোধী দলনেতার দাবি, বাংলাদেশে হিন্দুদের যেভাবে সামাজিক বয়কটের ডাক দেওয়া হচ্ছে তার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। সেই সঙ্গে রাজ্যের হিন্দু সম্প্রদায়ের মানুষদের একজোট হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেন, যেখানে এই রাজ্যে কোনও ধরনের ধর্মীয় অশান্তির কোনও চিহ্নও নেই।

প্রতিবেশী দেশে যেভাবে অত্যাচারের ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। কিন্তু সেই আন্তর্জাতিক ইস্যুকে তুলে ধরে বাংলায় রাজনীতির তাস খেলার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, প্রয়োজনে পেট্রাপোল সীমান্তে (Petrapol border) দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। তাতেও কাজ না হলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (Dy. High Commissioner) দফতর বন্ধ করার দাবি জানাবেন বলেও হুঁশিয়ারি দেন।

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...