Saturday, April 11, 2026

আজ ফের মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা, জয়ই লক্ষ্য সূর্যর

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছে সঞ্জু স্যামসন। এরই মধ্যে আজ ফের প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে নামার আগে সঞ্জুর প্রশংসায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

এদিকে রবিবার দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সূর্যর দল। ডারবানে এযাবৎ ছয়টি ম্যাচ খেলে ভারত জিতেছে চারটি ম্যাচে। একটি ম্যাচ ড্র হয়েছে। অন্যটি টাই। সূর্য দাবি করলেন, তাঁরা গত তিন চার সিরিজে ব্র্যান্ড অফ ক্রিকেট বদলাননি। তাই পরপর সাফল্যে বেশ স্বস্তি পাচ্ছেন। অধিনায়ক সূর্যর সাকসেস রেট বেশ ভাল।

ক্লাসেন ও মিলার যখন বিপজ্জনক হচ্ছেন, তখনই সূর্য বরুণকে নিয়ে এসে তাঁদের উইকেট তুলে নেন। এই জোড়া সাফল্যের পর রবি বিষ্ণোই আসরে নেমে পড়ে আফ্রিকান ইনিংস গুটিয়ে দেন। সূর্য বলেছেন, ওই সময় এই দুটো উইকেটের খুব দরকার ছিল। তবে আমাদের বোলাররা যেভাবে বল করেছে তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আমি নেতৃত্ব উপভোগ করছি। ছেলেরা এই কাজটা সহজ করে দিয়েছে। ভয়ডরহীন মানসিকতা, একে অন্যের সাফল্যে আনন্দ পাওয়া, এসবই আমার কাজ সহজ করেছে।

আরও পড়ুন- আজ মোহনবাগানের সামনে ওড়িশা, তিন পয়েন্ট লক্ষ্য বাগান কোচের

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...