Saturday, April 4, 2026

২০৩৬ অলিম্পিক্স আয়োজন করতে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিকে চিঠি আইওএ’র

Date:

Share post:

স্বপ্ন সত্যি করতে এবার আসরে নামল ভারত। ভারতের মাটিতে অলিম্পিক্স আয়োজনের জন্য সত্যিই প্রস্তুত হচ্ছে দেশ। ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করতে চেয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। এমনটাই সূত্রের খবর। আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সেই লক্ষ্যেই এবার আরও একধাপ এগোল ভারত।

এই নিয়ে এক সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১ অক্টোবর আইওএ লিখিত ভাবে অলিম্পিক্স আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছে। গত বছর প্রধানমন্ত্রী প্রথম বার ভারতের অলিম্পিক্স আয়োজনের কথা বলেছিলেন। তারপরেই শুরু হয়েছিল প্রস্তুতি। তবে শুধু ওই বছরের অলিম্পিক্স নয়, তার সঙ্গে প্যারালিম্পিক্সও আয়োজন করতে চায় ভারত। উল্লেখ্য স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, “দেশের মাটিতে অলিম্পিক আয়োজন আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছে দেশ।”

তবে ভারত আবেদন করলেই অলিম্পিক্স আয়োজনের অনুমতি পাবে এমন নয়। কারণ ভারত ছাড়াও ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করার দৌড়ে রয়েছে সৌদি আরব, কাতার, মেক্সিকো, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, মিশর, দক্ষিণ কোরিয়া এবং তুরস্ক। জানা যাচ্ছে, যে যে দেশ ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের জন্য আবেদন করেছে, সেই দেশগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হবে আয়োজককে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...