Tuesday, June 9, 2026

আত্মহত্যা নয়, খুন হয়েছেন অভিনেতা সুশান্ত! বিস্ফোরক দাবি সলমনের প্রাক্তন প্রেমিকার 

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু রহস্যের সমাধান হয়নি আজও। আত্মহত্যা না খুন, তা নিয়ে অনুরাগীদের মনে ধোঁয়াশা রয়ে গেছে। আর এবার অভিনেতার মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি সলমন খানের (Salman Khan) প্রাক্তন প্রেমিকা সোমি আলির(Somi Aly)। সোশ্যাল মিডিয়ার এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, প্রয়াত নায়কের অটোপসি রিপোর্ট নাকি বদল করা হয়েছে! সোশাল মিডিয়ায় সোমির এক লিখিত বক্তব্যের স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়েছে।

২০২০ সালের ১৪ জুন রহস্যজনকভাবে সুশান্তের ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার হয়। অভিনেতার মৃত্যুর পর তাঁর প্রথমে দেহের ময়নাদতদন্ত করেছিলেন মুম্বইয়ের কুপার হাসপাতালের চিকিৎসকরা। পরে সিবিআই এই মামলার তদন্তভার নেয়। প্রাথমিকভাবে ময়নাতদন্তের পর নায়কের ভিসেরা নমুনা যায় AIIMS-এর ফরেনসিক টিমের কাছে। এখান থেকেই ফাইনাল রিপোর্ট সিবিআই-এর হাতে জমা করে যেখানে আত্মহত্যার কথা বলা হয়েছে। যদিও অভিনেতার ঘনিষ্ঠরা অনেকেই এই ব্যাখ্যাকে সমর্থন করতে পারেননি। এবার সোমি আলি সরাসরি খুনের তত্ত্বকে তুলে ধরলেন। সোমি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘তাঁকে (সুশান্তকে) খুন করা হয়েছে আর তা আত্মহত্যা হিসেবে দেখানো হয়েছে। এইমসের ডা. সুধীর গুপ্তকে প্রশ্ন করুন অটোপসি রিপোর্ট কে পালটেছে, আর কেন?’

বিচারকে নিরপেক্ষ করতে সরকারবিরোধী হতেই হবে এমন নয়: প্রধান বিচারপতি

১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সলমনের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। যদিও তার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় বলেই, বলিউডে জল্পনা। বিভিন্ন সময়ের অভিনেত্রীর নানা মন্তব্যে বিতর্ক হয়েছে এবং তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন। সলমন তাঁর উপর শারীরিক নির্যাতনও করতেন, এমনই দাবি ছিল তাঁর। তবে ভাইজানের উপর হুমকির ঘটনা এবং গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় গুলিবর্ষণের খবর প্রকাশ্যে আসা মাত্রই তিনি সমবেদনা জানিয়েছেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...