Tuesday, June 9, 2026

ডলারের নিরিখে ফের টাকার দরে রেকর্ড পতন

Date:

Share post:

ডলারের নিরিখে ফের টাকার দরে রেকর্ড পতন। যা দেখে আশঙ্কায় ভুগছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। ভারতীয় টাকার দাম কম হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে আর্থিক বিশেষজ্ঞদের কপালে। বিদেশি বিনিয়োগকারীরা বিপুল অর্থ তুলে নেওয়ার জেরে টাকা কম জোরি হচ্ছে বলে মনে করছেন তারা।

মঙ্গলবার এক ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়িয়েছে ৮৪.১২২৫ টাকা। যা এ যাবৎ সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে।সোমবার বাজার বন্ধের পর টাকার মূল্য কমে দাঁড়িয়েছিল ৮৪.১১। মঙ্গলবার বাজার খোলার পর তা আরও কমে গিয়ে ৮৪.১৩ টাকায় দাঁড়িয়েছে। বাজার খোলার পর পরই টাকার দাম আরও নীচের দিকে যেতে পারে বলে মনে করা হয়েছিল। সেই সম্ভাবনাই সত্যি হয়ে দাঁড়ায় কিছু ক্ষণের মধ্যেই। বাজারের ক্রমাগত অস্থিরতার কারণে টাকার দর আরও কমবে বলে বিদেশি মুদ্রা বিশেষজ্ঞদের একাংশ দাবি তুলেছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক বাজারে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেটিও টাকার দরে পতনের জন্য দায়ী বলে মনে করছেন অনেকেই।

বিশেষজ্ঞদের মত, বিদেশি লগ্নিকারীরা ক্রমাগত ভারতীয় শেয়ার বিক্রি করে ডলার কিনে চলেছেন। প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকার ভারতীয় শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিদেশি লগ্নিকারীরা ডলার কিনতে শুরু করায় আমেরিকান টাকার চাহিদা বেড়েছে। যা একে দামি করে তুলছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...