Tuesday, February 24, 2026

কাম্বলির জন্য সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত কপিল দেব, তবে মানতে হবে শর্ত

Date:

Share post:

এবার বিনোদ কাম্বলির দিকে সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। সম্প্রতি একটি বিনোদ কাম্বলির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বন্ধু সচিন তেন্ডুলকরের হাত ধরে টানছেন কাম্বলি। যা দেখে নেটিজেনরা বলছেন, সুস্থ নয় কাম্বলি। এমনকি জানা যাচ্ছে, ১৪ বার রিহ্যাবে গিয়েছেন কাম্বলি। আর এবার কাম্বলির জন্য সাহায্যের হাত বাড়িয়ে কপিল দেব। যদিও এর জন্য কাম্বলি মানতে হবে একটা শর্ত।

জানা যাচ্ছে, কপিল দেব নিজের ঘনিষ্ঠ মহলে বলেছেন, যদি কাম্বলি রিহ্যাবে যেতে চায়, তাহলে আমরা সাহায্য করার জন্য প্রস্তুত। কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কাম্বলিকে স্বেচ্ছায় রিহ্যাবে যেতে হবে। যদি সেটাতে ও রাজি হয়, তাহলে আমরা আর্থিকভাবে সাহায্য করতে প্রস্তুত। তাতে যতদিন ধরে চিকিৎসা চলুক, আমাদের কোনও অসুবিধা নেই।

সম্প্রতি আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে দেখা হয় কাম্বলি সচিনের। মঞ্চে উঠে কাম্বলির প্রতি সৌজন্য দেখাতেই সচিনের হাত শক্ত করে ধরলেন ছোটবেলার বন্ধু। সেহাত যেন আর ছাড়তেই চাইছেন না কাম্বলি। একপ্রকার জোর করেই বন্ধুর হাত ছাড়িয়ে নিজের আসনে এসে বসেন লিটল মাস্টার।

আরও পড়ুন- আগামিকাল থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট, রয়েছে কী বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া?


spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...