Monday, April 6, 2026

সংখ্যালঘু দফতরের প্রধান উপদেষ্টা হলেন আব্দুস সাত্তার, বিজ্ঞপ্তি জারি নবান্নের

Date:

Share post:

বাম আমলের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারকে সংখ্যালঘু বিষয়ে প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মর্মে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেখানে বলা হয়েছে বাম আমলের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী সাত্তার মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু বিষয়ক দফতরকে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং সংখ্যালঘুদের কল্যাণে সবরকম পরামর্শ দেবেন। তাঁর পদমর্যাদা হবে পূর্ণমন্ত্রীর সমতুল। সেই নিরিখেই বেতন, ভাতা সহ প্রাপ্য সুযোগ সুবিধা পাবেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দফতর তৃণমূল কংগ্রেসের আমলের প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। পূর্বতন বামফ্রন্ট সরকারের হাতে এই দফতরেরই মন্ত্রী ছিলেন পেশায় শিক্ষক আব্দুস সাত্তার। ২০১৮ সালে সিপিএম ছেড়ে তিনি কংগ্রেসে যোগ দেন। ২০২১ সালে বাদুড়িয়া থেকে হাত শিবিরের প্রার্থীও হয়েছিলেন। তবে ভোটে পরাজয়ের পর সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছেন নিজেকে।

আরও পড়ুন- অধ্যক্ষরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না, বিধানসভায় অভিযোগ বিমানের

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...