Saturday, May 16, 2026

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকবার্তা মমতার

Date:

Share post:

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের (SM Krishna) প্রয়াণে শোকজ্ঞাপন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে মমতা জানিয়েছেন, “কর্নাটকের প্রবীণ জননেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের মৃত্যুতে শোকাহত। তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি রাজ্য ও জাতীয় রাজনীতিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত ছিলেন। আমি তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।”

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কৃষ্ণ (SM Krishna)। মঙ্গলবার ভোরবেলা নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এস এম কৃষ্ণর প্রয়াণে সিদ্দারামাইয়া থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু সকলেই শোকজ্ঞাপন করেছেন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

আরও পড়ুন- ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতা: এবার সওয়াল লালুর

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...