Friday, June 5, 2026

হাই কোর্টের নির্দেশে ক্যান্সার আক্রান্ত পরীক্ষার্থীর অঙ্কের নম্বর হল দ্বিগুণ!

Date:

Share post:

আদালতের দ্বারস্থ হয়ে অঙ্কের নম্বর হল দ্বিগুণ। অভিযোগ, ক্যান্সার আক্রান্ত পরীক্ষার্থীর অঙ্ক পরীক্ষার উত্তরপত্রের একাংশ হারিয়ে ফেলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। লিখিত পরীক্ষায় বর্ষণ চক্রবর্তী নামে ওই ছাত্র পেয়েছিলেন ৩৫ নম্বর। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে তা বেড়ে হল ৭০। প্রজেক্টে (Project) পেয়েছিলেন ২০। ফলে উচ্চ মাধ্যমিক দেওয়ার ২ বছর পরে তাঁর নম্বর (Number) হল ৯০। অঙ্কে লেটার পেলেন তিনি।

বর্ষণ চক্রবর্তীর বাড়ি কৃষ্ণনগরে। ২০১৬ থেকে ক্যানসারে আক্রান্ত তিনি। ২০২২-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন বর্ষণ। লিখিত পরীক্ষায় ৮০ নম্বরে ৩৫ পান তিনি। কিন্তু সেই নম্বর দেখে খটকা লাগে তাঁর। অঙ্কের খাতা রিভিউ করতে দেন। তাঁকে উত্তরপত্রের ফোটোকপি দেখায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সে সময় দেখা যায়, পরীক্ষার সময়ে যে অতিরিক্ত পাতা নিয়েছিলেন বর্ষণ, সেটা নেই। সংসদের কাছে অতিরিক্ত পাতায় করা অঙ্কগুলি নম্বর দেওয়ার দাবি জানান তিনি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজি না হওয়ায় হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন ওই পরীক্ষার্থী। অঙ্কের লিখিত পরীক্ষায় আগে যা পেয়েছিলেন, সেই নম্বর দ্বিগুণ করে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিকে অঙ্কে বর্ষণ আগে লিখিত পরীক্ষায় ৩৫ ও প্রজেক্টে ২০ নম্বর পান। এখন সেই নম্বর বেড়ে হয়েছে ৯০। উচ্চ মাধ্যমিকে মোট ৩৯৭ পেয়েছিলেন বর্ষণ। এবার তাঁর মোট প্রাপ্ত নম্বর হল ৪৩২। সঙ্গে অঙ্কে লেটার মার্কস।

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...