Monday, April 6, 2026

মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করলেন মার্কেজ

Date:

Share post:

আগামী ১৮ নভেম্বর মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ মানোলো মার্কেজ। হায়দরাবাদে হওয়ার কথা ম্যাচটি। দলে ফিরলেন অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। দলে নেই মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস। দলে রয়েছেন কলকাতার দুই প্রধানের সাত জন ফুটবলার ।

দল নিয়ে মার্কেজ বলেন, “আমরা ২৬ জন খেলোয়াড়কে ডেকেছি। প্রতি সুযোগে আমরা আরও একত্রিত হয়ে উঠব। সেখান থেকে আমার প্রয়োজনীয় দলটি পেয়ে যাব। আমাদের কাছে দুটি প্রধান লক্ষ্য। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ১ নম্বর পটে থাকতে। যেটার খুব কাছে আছি আমরা। দ্বিতীয় কাজ হচ্ছে, মার্চে প্রথম যোগ্যতা অর্জন পর্বের আগে নিজেদের প্রস্তুত করা।”

এক নজরে ভারতীয় দল-

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার: আকাশ সাঙ্গওয়ান, আনোয়ার আলি, আশিস রাই, চিংলেনসানা সিং, রালতে, মেহতাব সিং, রাহুল বেকে, রোশান সিং, সন্দেশ ঝিঙ্ঘান।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্দেজ, জিকসন সিং, জিতিন এমএস, আপুইয়া, লিস্টন কোলাসো, সুরেশ সিং, ভিবিন মোহানান।

ফরওয়ার্ড: এডমুন্ড লালরিন্ডিকা, ইরফান ইয়াদাদ, ফারুখ চৌধুরী, ছাংতে, মনবীর সিং, বিক্রমপ্রতাপ সিং।

আরও পড়ুন- স্বপ্নপূরণ ভারতীয় তারকা ক্রিকেটার হল রিঙ্কু সিং-এর, কিনলেন বাড়ি

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...