Wednesday, April 8, 2026

সামনেই আইপিএল-এর মেগা নিলাম , নিলামের আগেই নজর কারলেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী

Date:

Share post:

সামনেই আইপিএল-এর মেগা নিলাম। এই নিলামে উঠতে চলেছে ৫৭৪ ক্রিকেটার। আর নিলামেই সকলের নজর কাড়ল ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী। আইপিএল নিলামের ইতিহাসে বৈভবই সর্বকনিষ্ঠ ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে হইচই পড়ে গিয়েছে ক্রিকেটমহলে। যার বেস প্রাইস ৩০ লক্ষ টাকা।

জানা যাচ্ছে, বাঁহাতি এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এই বছরেই অভিষেক হয় বিহারের জার্সিতে। তারপর ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানে প্রথম টেস্টে সেঞ্চুরি করে বৈভব। ১০ ইনিংসে বৈভব করেছে ১০০ রান। গড় ৪১। এখন দেখার বৈভবকে কোন দল কত টাকায় দলে নেয়।

আইপিএলের মেগা নিলামের আসর এবার বসতে চলেছে জেড্ডায়। ২৪ এবং ২৫ নভেম্বর। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়র, কেএল রাহুল, আরশদীপ সিংয়ের মত ক্রিকেটার রয়েছে আসন্ন আইপিএল_এর মেগা নিলামে।

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে রোহিতের প্রথম টেস্ট খেলা নিয়ে কী বললেন মহারাজ ?


Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...